রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ওলি সমর্থকদের সঙ্গে সংঘর্ষের জেরে নেপালে ফের বিক্ষোভ, বারা জেলায় কারফিউ জারি

ওলি সমর্থকদের সঙ্গে সংঘর্ষের জেরে নেপালে ফের বিক্ষোভ, বারা জেলায় কারফিউ জারি

favicon
অনলাইন সংস্করণ
ওলি সমর্থকদের সঙ্গে সংঘর্ষের জেরে নেপালে ফের বিক্ষোভ, বারা জেলায় কারফিউ জারি

গত সেপ্টেম্বরে সরকার পতনের পর আবারও বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে নেপালের রাজপথ। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেশটির বারা জেলায় রাস্তায় নেমে আসে জেন-জি প্রজন্মের যুবকরা। বিষয়টি জানিয়েছে এনডিটিভিসহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।


পরিস্থিতি উত্তপ্ত হওয়ার সূত্রপাত বুধবারের সংঘর্ষ থেকে। সেদিন সিমারা এলাকায় জেন-জি বিক্ষোভকারীদের সমাবেশ এবং সাবেক প্রধানমন্ত্রী কে.পি. শর্মা ওলির দল সিপিএন-ইউএমএল কর্মীদের সমাবেশ একই সময়ে হওয়ায় শুরু হয় উত্তেজনা। মুখোমুখি অবস্থানে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ, এতে আহত হন অন্তত ৬ জন জেন-জি সমর্থক। ঘটনার পরই এলাকায় কারফিউ জারি করে প্রশাসন।


বৃহস্পতিবার হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আবারও রাস্তায় নামে তরুণরা। অভিযোগ ওঠে—যাদের বিরুদ্ধে তারা মামলা করেছেন, তাদের কয়েকজনকে এখনো আটক করা হয়নি। বিক্ষোভের একপর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা।


পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ কারফিউয়ের মেয়াদ বাড়িয়ে বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত কার্যকর রাখে।