রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › দুবাই এয়ার শোতে ভারতের ‘তেজস’ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

দুবাই এয়ার শোতে ভারতের ‘তেজস’ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

favicon
অনলাইন সংস্করণ
দুবাই এয়ার শোতে ভারতের ‘তেজস’ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

সংযুক্ত আরব আমিরাতের দুবাই এয়ার শোতে ভারতের একটি ‘তেজস’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলট নিহত হয়েছেন বলে গালফ নিউজের খবরে জানানো হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটের দিকে আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত এ যুদ্ধবিমানটি দুর্ঘটনায় পড়ে। গত দুই দশকে এটি ‘তেজস’ সিরিজের দ্বিতীয় দুর্ঘটনা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়—বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায় এবং সাথে সাথে বিস্ফোরণ ঘটে। প্রচণ্ড শব্দে বিস্ফোরণের পর আগুন ধরে যায়। মুহূর্তেই ঘন কালো ধোঁয়া চারদিকে ছড়িয়ে পড়ে।

রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (হ্যাল)–এর তৈরি ‘তেজস’ ভারতীয় বিমানবাহিনীর অন্যতম গুরুত্বপূর্ণ মাল্টিরোল যুদ্ধবিমান। একক ইঞ্জিনচালিত এই বিমান আকাশ থেকে আকাশ ও আকাশ থেকে ভূমি—উভয় ধরনের হামলা পরিচালনায় সক্ষম। এর আধুনিক সংস্করণ ‘তেজস মার্ক–১এ’ বর্তমানে নাসিকের হ্যাল কারখানায় প্রস্তুত হচ্ছে।

এর আগে ২০২৪ সালের মার্চে রাজস্থানের জয়সলমেরে প্রথমবারের মতো একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ২০০১ সালে প্রথম পরীক্ষামূলক উড্ডয়নের পর সেটিই ছিল এই সিরিজের প্রথম দুর্ঘটনা। সেই ঘটনায় পাইলট নিরাপদে বের হতে পারলেও এবার পাইলটের প্রাণহানি হয়েছে।