রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › ট্রাম্পের শান্তি-প্রস্তাব নিয়ে পশ্চিমা মিত্রদের উদ্বেগ

ট্রাম্পের শান্তি-প্রস্তাব নিয়ে পশ্চিমা মিত্রদের উদ্বেগ

favicon
অনলাইন সংস্করণ
ট্রাম্পের শান্তি-প্রস্তাব নিয়ে পশ্চিমা মিত্রদের উদ্বেগ

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্র যে পরিকল্পনা প্রস্তাব করেছে, সেটি এখনো ইউক্রেনের জন্য চূড়ান্ত নয় বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিমা দেশগুলোর উদ্বেগের মধ্যেই তার এই মন্তব্য আসে। খবর—দ্য গার্ডিয়ানের।


শনিবার ইউরোপ, কানাডা ও জাপানের নেতারা এক যৌথ বিবৃতিতে জানান, ট্রাম্পের প্রস্তাবিত পরিকল্পনায় ন্যায়সঙ্গত ও টেকসই শান্তির উপাদান রয়েছে। তবে সীমান্ত পুনর্বিন্যাস এবং ইউক্রেনের সেনাবাহিনীর আকার সীমিত করার বিষয়গুলো নিয়ে আরও আলোচনা প্রয়োজন।


রবিবার জেনেভায় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের নিরাপত্তা কর্মকর্তারা এই পরিকল্পনা নিয়ে বৈঠকে বসবেন।


ইতোমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক করে বলেছেন, মার্কিন চাপের কারণে ইউক্রেন এখন ইতিহাসের অন্যতম কঠিন মুহূর্তের মুখোমুখি। তিনি আশঙ্কা প্রকাশ করেন, ওয়াশিংটনের পরিকল্পনা রাশিয়ার স্বার্থে যেতে পারে।


ট্রাম্প ইউক্রেনকে ২৮ দফার এই পরিকল্পনা গ্রহণের জন্য ২৭ নভেম্বর পর্যন্ত সময় দিয়েছেন।


পরিকল্পনা অনুযায়ী, রাশিয়া—যারা যুদ্ধক্ষেত্রে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ এলাকা নিয়ন্ত্রণে রেখেছে—তারা তাদের কাঙ্খিত অনেকটাই পেয়ে যেতে পারে। যদিও প্রস্তাবের কিছু অংশ মেনে নিলে রাশিয়াকে দখল করা কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার করতে হবে এবং তাদের ঘোষিত যুদ্ধলক্ষ্য পুরোপুরি পূরণ হবে না।


যুক্তরাষ্ট্র পূর্বে দাবি করেছিল, ইউক্রেন পরিকল্পনার বেশিরভাগ শর্ত মেনে নিয়েছে। তবে শুক্রবার এই দাবি অস্বীকার করেছেন জেলেনস্কির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা।