রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় আবারও ভূমিকম্প, মিয়ানমারে ৫.৩ মাত্রার কম্পন

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় আবারও ভূমিকম্প, মিয়ানমারে ৫.৩ মাত্রার কম্পন

favicon
অনলাইন সংস্করণ
দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় আবারও ভূমিকম্প, মিয়ানমারে ৫.৩ মাত্রার কম্পন

দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় ভূমিকম্পের আতঙ্ক আরও তীব্র হচ্ছে। গত শুক্রবার বাংলাদেশে ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পরের দিন সেখানে আফটারশকের মৃদু কম্পন অনুভূত হয়। এরই মধ্যে নতুন করে প্রতিবেশী মিয়ানমারে ভূকম্পন হয়েছে।


রবিবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ১০টা ৩৯ মিনিটে মিয়ানমারে ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ইউএসজিএস জানায়, কম্পনটির উৎপত্তিস্থল ছিল দাওয়েই শহর থেকে ২৬৭ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে, আন্দামান সাগরে। ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের গভীরতা মাত্র ১০ কিলোমিটার হওয়ায় অঞ্চলজুড়ে কম্পন তীব্রভাবে অনুভূত হয়।


ভূমিকম্পের প্রভাব মিয়ানমারের পাশাপাশি থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। এক সপ্তাহে এটি অঞ্চলের দ্বিতীয় বড় ভূমিকম্প, যা ভূতাত্ত্বিক সক্রিয়তা বৃদ্ধি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।


তাৎক্ষণিকভাবে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।


উল্লেখ্য, গত শুক্রবার বাংলাদেশে আঘাত হানা ভূমিকম্পে অন্তত ১০ জন প্রাণ হারান। এর প্রভাব পড়েছিল ভারতের কলকাতা ও হাওড়াসহ পার্শ্ববর্তী অঞ্চলেও।