রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন প্রদেশে নারীসহ ১০ জন নিহত

পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন প্রদেশে নারীসহ ১০ জন নিহত

favicon
অনলাইন সংস্করণ
পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানের তিন প্রদেশে নারীসহ ১০ জন নিহত

আফগানিস্তানের খোস্তসহ কয়েকটি সীমান্তবর্তী প্রদেশে পাকিস্তানি বাহিনীর বিমান হামলায় নারীসহ অন্তত ১০ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে নয়জন শিশু—পাঁচ ছেলে ও চার মেয়ে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।


মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে জানান, সোমবার গভীর রাতে খোস্ত প্রদেশের গরবুজ জেলায় ওয়ালিয়াত খান নামের এক স্থানীয় বাসিন্দার বাড়িতে বোমা ফেলা হয়। হামলায় পুরো ঘরটি ধ্বংস হয়ে যায় এবং পরিবারের ১০ সদস্য ঘটনাস্থলেই নিহত হন।


তিনি আরও জানান, একই রাতে উত্তর-পূর্ব কুনার ও পূর্ব পাকতিকা প্রদেশেও পাকিস্তানি যুদ্ধবিমান হামলা চালায়। এসব হামলায় কমপক্ষে চারজন সাধারণ নাগরিক আহত হয়েছে।


তালেবান প্রশাসন এ হামলাকে "গুরুতর সার্বভৌমত্ব লঙ্ঘন" বলে উল্লেখ করেছে এবং এর কঠোর প্রতিক্রিয়া জানানো হবে বলে সতর্ক করেছে।