আগামী এপ্রিলে বেইজিং সফরে যাবেন ট্রাম্প, শি জিনপিংকে আমন্ত্রণ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি আগামী বছরের এপ্রিল মাসে চীন সফর করবেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে আমন্ত্রণ জানিয়েছেন। বিবিসি নিউজ জানায়, দুই নেতা সম্প্রতি ফোনালাপে বাণিজ্য, ইউক্রেন যুদ্ধ, ফেন্টানিল সংকট ও তাইওয়ানসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, “আমাদের চীনের সঙ্গে সম্পর্ক অত্যন্ত শক্তিশালী!”
চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, দুই দেশই সমান মর্যাদা, সম্মান ও পারস্পরিক লাভের ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লিভিট জানান, প্রায় এক ঘণ্টার ফোনালাপে শি প্রধানত বাণিজ্যনীতি নিয়ে কথা বলেছেন।