রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের

নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের

favicon
অনলাইন সংস্করণ
নিজস্ব প্রযুক্তিতে তৈরি জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা পাকিস্তানের

নিজেদের উদ্ভাবিত জাহাজ-বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সম্পন্ন করেছে পাকিস্তান। মঙ্গলবার (২৫ নভেম্বর) পাকিস্তানি গণমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।


পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (আইএসপিআর) জানায়, দেশীয় প্রযুক্তিতে তৈরি এ ক্ষেপণাস্ত্রটি সমুদ্র এবং স্থল—উভয় লক্ষ্যেই অত্যন্ত নির্ভুলভাবে আঘাত হানতে পারে। মিসাইলটিতে ব্যবহৃত হয়েছে অত্যাধুনিক নির্দেশনা ব্যবস্থা, উন্নত সেন্সর প্রযুক্তি এবং উচ্চমানের ম্যানুভারিং সক্ষমতা, যা এর কার্যকারিতা আরও বাড়িয়েছে।


পরীক্ষাটি নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফসহ দেশটির শীর্ষ প্রকৌশলী ও বিজ্ঞানীরা সরাসরি উপস্থিত থেকে পর্যবেক্ষণ করেন। আইএসপিআর একে পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতা ও প্রযুক্তিগত উন্নয়নের প্রমাণ হিসেবে উল্লেখ করেছে।


ইসলামাবাদ দাবি করেছে, উন্নত অ্যাভিওনিক্স ও ন্যাভিগেশন প্রযুক্তির কারণে এই ক্ষেপণাস্ত্র শত্রু রাডার ফাঁকি দিতে সক্ষম হবে। সামরিক বিশ্লেষকদের মতে, এই অস্ত্র ব্যবস্থা নৌবাহিনীর শক্তি ও প্রতিরক্ষা সক্ষমতাকে আরও বাড়িয়ে দেবে।


এর আগে মাত্র দুই মাস আগে পাকিস্তান দেশীয় প্রযুক্তিতে তৈরি ৭৫০ কিলোমিটার পাল্লার ক্রুজ মিসাইল ‘ফাতাহ-৪’-এর সফল পরীক্ষাও সম্পন্ন করেছিল।