রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বিশেষ দূত পাঠাচ্ছেন ট্রাম্প

রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বিশেষ দূত পাঠাচ্ছেন ট্রাম্প

favicon
অনলাইন সংস্করণ
রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনায় বিশেষ দূত পাঠাচ্ছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের অবসানে রাশিয়া এখন আলোচনায় আগ্রহী। এই লক্ষ্যে মস্কোয় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে একজন বিশেষ দূত পাঠানোর প্রস্তুতি চলছে। কাতারভিত্তিক আল জাজিরার এক প্রতিবেদনে বুধবার এ তথ্য জানানো হয়েছে।


এর আগে জেনেভায় মার্কিন ও ইউক্রেনীয় কূটনীতিকেরা শান্তি পরিকল্পনা নিয়ে দুই দিন ধরে বিস্তৃত আলোচনা করেছেন। সেই বৈঠকের পর মঙ্গলবার কূটনৈতিক তৎপরতা আরও জোরালো হয়।


ট্রাম্পের প্রস্তাবিত শান্তি-রূপরেখায় কিয়েভকে কিছু ভূখণ্ড ছেড়ে দেওয়া, সামরিক সক্ষমতায় সীমাবদ্ধতা আরোপ এবং ন্যাটো সদস্যপদের দাবি থেকে সরে আসার কথা বলা হয়েছে—যা রাশিয়ার স্বার্থকে প্রাধান্য দেয় বলে অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতির মূল উপাদানগুলোর প্রতি ইউক্রেন সমর্থনও জানায়।


জেলেনস্কির মন্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান ট্রাম্প। তিনি অভিযোগ করেন, যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সহায়তার বিনিময়ে ইউক্রেন সামান্য কৃতজ্ঞতাও দেখাচ্ছে না।


হোয়াইট হাউসে দেওয়া বক্তব্যে ট্রাম্প স্বীকার করেন যে ইউক্রেন যুদ্ধ সমাধান “সহজ নয়”, কিন্তু একই সঙ্গে তিনি এও দাবি করেন যে, “শান্তিচুক্তি বাস্তবায়নের আমরা খুব কাছাকাছি পৌঁছে গেছি।”