হংকংয়ের বহুতল ভবনে ভয়াবহ আগুন, চার জনের মৃত্যু
হংকংয়ের তাই-পো জেলায় একটি বহুতল আবাসিক ভবনে বুধবার আগুন লাগে। দুর্ঘটনার পর চার জনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় গণমাধ্যম।
প্রায় ২ হাজার ফ্ল্যাট ও ৪ হাজার বাসিন্দার ভবনটিতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস দ্রুত উদ্ধার অভিযান শুরু করলেও আগুনের উৎস সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।