রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › চীনের ইউনানে ট্রেন দুর্ঘটনায় ১১ শ্রমিক নিহত

চীনের ইউনানে ট্রেন দুর্ঘটনায় ১১ শ্রমিক নিহত

favicon
অনলাইন সংস্করণ
চীনের ইউনানে ট্রেন দুর্ঘটনায় ১১ শ্রমিক নিহত

চীনের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইউনানে এক ট্রেন দুর্ঘটনায় ১১ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। কুনমিং শহরের লুওইয়াং টাউন রেলওয়ে স্টেশনের একটি বাঁকানো রেললাইনের অংশে এ দুর্ঘটনা ঘটে বলে কুনমিং রেলওয়ে স্টেশন জানিয়েছে।


বৃহস্পতিবার স্থানীয় সময় রেলওয়ে কর্মীদের একটি দল কাজ করার সময় হঠাৎ একটি ট্রেন তাদের ওপর এসে ধাক্কা দেয়। ঘটনায় আরও দুজন আহত হন।


রয়টার্সের তথ্য অনুযায়ী, ভূমিকম্প বিষয়ক সরঞ্জাম পরীক্ষা চলাকালে ট্রেনটির ধাক্কায় এই দুর্ঘটনা ঘটেছে।