রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › মার্কিন কারাগার থেকে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজকে ক্ষমা করলেন ট্রাম্প; নির্বাচনে প্রার্থী আসফুরাকে প্রকাশ্যে সমর্থন

মার্কিন কারাগার থেকে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজকে ক্ষমা করলেন ট্রাম্প; নির্বাচনে প্রার্থী আসফুরাকে প্রকাশ্যে সমর্থন

favicon
অনলাইন সংস্করণ
মার্কিন কারাগার থেকে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হার্নান্দেজকে ক্ষমা করলেন ট্রাম্প; নির্বাচনে প্রার্থী আসফুরাকে প্রকাশ্যে সমর্থন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কারাগারে মাদকপাচারের মামলায় দণ্ডিত হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজকে ক্ষমা করে দিয়েছেন। পাশাপাশি তিনি হুমকি দিয়েছেন, তার সমর্থিত প্রার্থী নাসরি আসফুরা নির্বাচনে পরাজিত হলে হন্ডুরাসের প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ করে দেওয়া হবে।


এই পদক্ষেপকে হন্ডুরাসের রাজনীতিতে মার্কিন ‘অভূতপূর্ব হস্তক্ষেপ’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।


গত বছর যুক্তরাষ্ট্রের আদালত হার্নান্দেজকে অন্তত ৪০০ টন কোকেন পাচারে সহায়তার অভিযোগে ৪৫ বছরের কারাদণ্ড দেন। ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। অভিযোগ ছিল, রাষ্ট্রপ্রধান থাকার সময়ই তিনি বৃহৎ মাদকচক্রকে সমর্থন দেন।


ক্ষমা ঘোষণার পাশাপাশি ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে আসফুরাকে প্রকাশ্যে সমর্থন জানিয়ে লেখেন, “যদি তিনি (আসফুরা) না জেতেন, তাহলে যুক্তরাষ্ট্র হন্ডুরাসকে কোনো অর্থ দেবে না। ভুল নেতৃত্ব ভয়ংকর পরিণতি ডেকে আনে।”


যদিও আসফুরা ট্রাম্পের সমর্থনকে স্বাগত জানিয়েছেন, তবে হার্নান্দেজের সঙ্গে নিজের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই বলে দাবি করেছেন। তার ভাষায়, “হার্নান্দেজ ছিলেন সাবেক প্রেসিডেন্ট; তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় দল বহন করবে না।”


হন্ডুরাসের নির্বাচনে তিন প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছেন—নাসরি আসফুরা, বামপন্থী আইনজীবী রিক্সি মোনকাদা ও ডানপন্থী টিভি উপস্থাপক সালভাদর নাসরাল্লা। ট্রাম্প নাসরাল্লাকে ‘ভোট বিভাজনের খেলোয়াড়’ এবং মোনকাদাকে ‘কমিউনিস্ট’ বলে মন্তব্য করেছেন।


অন্যদিকে, বাইডেন প্রশাসনের সাবেক অ্যাটর্নি জেনারেল মেরিক গারল্যান্ড বলেন, হার্নান্দেজ ক্ষমতার অপব্যবহার করে বিশ্বের অন্যতম বড় ও সহিংস মাদকপাচার চক্রকে সহযোগিতা করেছিলেন।


তবে ট্রাম্পের দাবি, হার্নান্দেজের বিরুদ্ধে ‘অন্যায্যভাবে কঠোর আচরণ’ করা হয়েছে।


সূত্র: নিউ ইয়র্ক টাইমস, এপি, এএফপি