রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
হোম › বিশ্ব › কুনেইত্রায় উত্তেজনা বাড়ায় সিরিয়ার সঙ্গে যুদ্ধ ‘অনিবার্য’: ইসরায়েলি মন্ত্রী

কুনেইত্রায় উত্তেজনা বাড়ায় সিরিয়ার সঙ্গে যুদ্ধ ‘অনিবার্য’: ইসরায়েলি মন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
কুনেইত্রায় উত্তেজনা বাড়ায় সিরিয়ার সঙ্গে যুদ্ধ ‘অনিবার্য’: ইসরায়েলি মন্ত্রী

সিরিয়ার কুনেইত্রা শহরের কাছে সাম্প্রতিক উত্তেজনার পর ইসরায়েলি প্রবাসীবিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেছেন, সিরিয়ার সঙ্গে যুদ্ধ এখন ‘অনিবার্য’। মঙ্গলবার প্রচারিত এক ভিডিওতে দেখা যায়, সিরিয়ার নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র ব্যক্তিরা কুনেইত্রার কাছে ইসরায়েলি সেনাদের অবস্থানের দিকে অগ্রসর হচ্ছেন। এর পরই এ মন্তব্য করেন তিনি।


ইসরাইল এই ঘটনাকে ‘গুরুতর নিরাপত্তা হুমকি’ হিসেবে উল্লেখ করেছে। যদিও এই এলাকা বহু বছর ধরে ইসরায়েলের হামলা, অনুপ্রবেশ এবং সিরিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য পরিচিত।


হিব্রু দৈনিক ইয়েদিওথ আহরোনথ জানায়, মঙ্গলবার কুনেইত্রায় ইসরায়েলি সেনাদের একটি ইউনিট ও সিরিয়ার সাধারণ লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তখন সেখানে মাঠপর্যায়ের সফরে ছিলেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টজ এবং জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন।


সংবাদটি আরও জানায়, ওয়াল্টজ ও ড্যানন প্রতিরক্ষামূলক পোশাক পরে ওল্ড কুনেইত্রায় প্রবেশ করে পরিস্থিতি মূল্যায়ন করেন। ফিরে আসার সময় ঘটনার কাছে একটি সশস্ত্র বহর অতিক্রম করার পর গোলাগুলির ঘটনা ঘটে। ইসরায়েল দাবি করে, তারা ইসলামিক জিহাদের একজন সদস্যকে আটকানোর চেষ্টা করছিল।


দুই রাষ্ট্রদূত ঘটনাটি সরাসরি না দেখলেও ঘটনাস্থল থেকে কয়েকশ মিটার দূরে ছিলেন বলে জানা গেছে।


সূত্র: মিডল ইস্ট মনিটর