শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বপারমাণবিক হামলার আশঙ্কা: পুতিনের সতর্কবার্তা :মস্কোর প্রতিপক্ষের উচিত বুঝে নেওয়া ফলাফল

পারমাণবিক হামলার আশঙ্কা: পুতিনের সতর্কবার্তা :মস্কোর প্রতিপক্ষের উচিত বুঝে নেওয়া ফলাফল

favicon
ভোরের আলো ডেস্ক:
পারমাণবিক হামলার আশঙ্কা: পুতিনের সতর্কবার্তা :মস্কোর প্রতিপক্ষের উচিত বুঝে নেওয়া ফলাফল

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার সতর্কবার্তা দেন, যে মস্কোর শত্রুরা সম্ভবত বুঝে গেছে পারমাণবিক হামলা হলে তার শেষ কী হতে পারে। এ মন্তব্য তিনি রুশ নিরাপত্তা সংস্থা এফএসবির কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় করেছেন।

পুতিনের ভাষ্য অনুযায়ী, রাশিয়ার প্রতিরক্ষা নীতি অনুযায়ী পারমাণবিক অস্ত্রকে মূলত প্রতিরোধের মাধ্যম হিসেবে দেখা হয়। তিনি বলেন, “শত্রুরা বুঝতে পেরেছে, ‘পারমাণবিক উপাদান’ ব্যবহার করে রাশিয়ার ওপর যেকোনো আক্রমণ কতটা ধ্বংসাত্মক হতে পারে।”

২০২৪ সালে রাশিয়া তাদের পারমাণবিক নীতি পুনর্গঠন করেছে, যেখানে স্পষ্ট করা হয়েছে কোন পরিস্থিতিতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যেতে পারে। পুতিনের মন্তব্য আন্তর্জাতিক নিরাপত্তা ও ইউক্রেনের পরিস্থিতিতে নতুন চাপ সৃষ্টি করেছে।

Sources: রয়টার্স, আল-অ্যারাবিয়া