শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বইরানে আটক জাপানি নাগরিকের দ্রুত মুক্তি চাইল জাপান সরকার

ইরানে আটক জাপানি নাগরিকের দ্রুত মুক্তি চাইল জাপান সরকার

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানে আটক জাপানি নাগরিকের দ্রুত মুক্তি চাইল জাপান সরকার

ইরানে এক মাসের বেশি সময় ধরে আটক থাকা এক জাপানি নাগরিকের দ্রুত মুক্তি দাবি করেছে জাপান সরকার। বুধবার দেশটির কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিকে গত ২০ জানুয়ারি গ্রেপ্তার করা হয় এবং বিষয়টি নিয়ে ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।

জাপানের উপপ্রধান মন্ত্রিপরিষদ সচিব মাসানাও ওজাকি সাংবাদিকদের বলেন, সরকার ওই ব্যক্তির পরিবার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। তবে নিরাপত্তাজনিত কারণে আটক ব্যক্তির পরিচয় বা ঘটনার বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এদিকে রেডিও ফ্রি ইউরোপ এর এক প্রতিবেদনে দাবি করা হয়, জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে-এর তেহরান ব্যুরো প্রধান শিনোসুকে কাওয়াশিমাকে গ্রেপ্তার করে রাজধানী তেহরানের একটি কারাগারে নেওয়া হয়েছে।

তবে এনএইচকে তাদের কোনো কর্মী আটক হয়েছেন কি না—এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানান, কর্মীদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হয় এবং এ মুহূর্তে এ বিষয়ে মন্তব্য করার মতো কিছু নেই।