শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমবিশ্বমুসলিম দুই কংগ্রেস সদস্যকে দেশে ফেরত পাঠানোর দাবি ট্রাম্পের

মুসলিম দুই কংগ্রেস সদস্যকে দেশে ফেরত পাঠানোর দাবি ট্রাম্পের

favicon
ভোরের আলো ডেস্ক:
মুসলিম দুই কংগ্রেস সদস্যকে দেশে ফেরত পাঠানোর দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের দুই মুসলিম নারী সদস্য রাশিদা তালিবইলহান ওমর–কে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ ভাষণের সময় ওই দুই কংগ্রেস সদস্য ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদ জানান। এর পরদিন ট্রাম্প বলেন, “মার্কিন প্রতিনিধি ইলহান ওমর এবং রাশিদা তালিব যেখান থেকে এসেছিলেন সেখানে ফেরত পাঠানো উচিত।” আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ভাষণ চলাকালে ফিলিস্তিনি–আমেরিকান রাশিদা তালিব এবং সোমালি–আমেরিকান ইলহান ওমর ট্রাম্প প্রশাসনের নীতির সমালোচনা করেন। তবে তারা জন্মসূত্রে মার্কিন নাগরিক হওয়ায় আইনগতভাবে তাদের অন্য দেশে পাঠিয়ে দেওয়ার কোনো সুযোগ নেই।

পরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল–এ দেওয়া এক পোস্টে ট্রাম্প দুই আইনপ্রণেতার আচরণেরও সমালোচনা করেন।