গ্ল্যামার নয়, প্রয়োজন সঠিক পথ!
স্বপ্ন আকাশ ছোঁয়ার, কিন্তু পথটা কেমন হওয়া উচিত-তা নিয়েই বিভ্রান্তি সবচেয়ে বেশি। এই বিভ্রান্তির মধ্যেই বাস্তব অভিজ্ঞতা দিয়ে তরুণদের জন্য একটি স্পষ্ট দিকনির্দেশনা তুলে ধরেছেন এভিয়েশন পেশাজীবী মো. মিনহাজ উদ্দিন, যিনি বর্তমানে Sky Capital Airlines-এর এয়ারক্রাফট সেকশনে কর্মরত।দেশি ও আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে তিনি মনে করেন,বাংলাদেশে এভিয়েশন ক্যারিয়ার নিয়ে অতিরঞ্জিত ধারণা ও শর্টকাটের প্রবণতাই নতুনদের সবচেয়ে বড় বাধা।
এরপর National Aviation Academy of the Philippines থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন এবং Civil Aviation Authority of the Philippines (CAAP) থেকে লাইসেন্সড এভিয়েশন টেকনিশিয়ান হিসেবে স্বীকৃতি লাভ করেন।
বাংলাদেশের প্রেক্ষাপটে এভিয়েশন প্রশিক্ষণ ব্যবস্থার কিছু সীমাবদ্ধতার কথাও তুলে ধরেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, দেশে এখনো পূর্ণাঙ্গ EASA Part-147 অনুমোদিত প্রশিক্ষণ কাঠামো গড়ে ওঠেনি। এছাড়া কিছু প্রতিষ্ঠানের পক্ষ থেকে অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়টিও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, “অনেক জায়গায় ‘স্বল্প সময়ে ইঞ্জিনিয়ার’ বা ‘নিশ্চিত চাকরি’র মতো দাবি করা হয়, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”
নতুনদের জন্য তিনি On-the-Job Training (OJT)-কে সবচেয়ে কার্যকর উপায় হিসেবে উল্লেখ করেন। তার মতে, ট্রেইনি বা জুনিয়র টেকনিশিয়ান হিসেবে কাজ শুরু করে ধীরে ধীরে অভিজ্ঞতা অর্জনই এই খাতে এগিয়ে যাওয়ার বাস্তবসম্মত পথ।
এ ক্ষেত্রে Biman Bangladesh Airlines, US-Bangla Airlines এবং Novoair-এর মতো প্রতিষ্ঠানে প্রাথমিক পর্যায়ে সুযোগ খোঁজার পরামর্শ দেন তিনি। শুরুতে বেতন তুলনামূলক কম হলেও, এই সময়ের অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ বিনিয়োগ হিসেবে কাজ করে।
দক্ষতা উন্নয়নের ক্ষেত্রেও তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর জোর দেন। এর মধ্যে রয়েছে Aircraft Maintenance Manual (AMM) ও IPC সম্পর্কে পারদর্শিতা অর্জন, EASA Part-66 লাইসেন্সকে দীর্ঘমেয়াদি লক্ষ্য হিসেবে নির্ধারণ এবং B737 বা A320 টাইপ কোর্স সম্পন্ন করা।
পাশাপাশি, LinkedIn-এর মতো পেশাদার প্ল্যাটফর্মে নেটওয়ার্ক তৈরি করাও ক্যারিয়ার উন্নয়নে সহায়ক বলে উল্লেখ করেন তিনি।
সবশেষে তিনি বলেন, এভিয়েশন খাত নিঃসন্দেহে সম্ভাবনাময় হলেও এটি একইসঙ্গে প্রতিযোগিতামূলক এবং দায়িত্বপূর্ণ। তাই এই খাতে সফল হতে হলে ধৈর্য, বাস্তব অভিজ্ঞতা এবং ধারাবাহিক প্রচেষ্টার বিকল্প নেই।