সোমবার , ২৫ মে ২০২৬
সোমবার , ২৫ মে ২০২৬
হোমজাতীয়ঈদযাত্রায় আজ বিক্রি হচ্ছে ফিরতি ট্রেনের শেষ দিনের টিকিট

ঈদযাত্রায় আজ বিক্রি হচ্ছে ফিরতি ট্রেনের শেষ দিনের টিকিট

favicon
ভোরের আলো ডেস্ক:
ঈদযাত্রায় আজ বিক্রি হচ্ছে ফিরতি ট্রেনের শেষ দিনের টিকিট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ফিরতি যাত্রাকে কেন্দ্র করে আজ বিক্রি হচ্ছে ট্রেনের অগ্রিম ফিরতি টিকিটের শেষ দিনের টিকিট। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রেলস্টেশনে যাত্রীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, অনলাইন ও কাউন্টার—দুই মাধ্যমেই টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে বিশেষ ব্যবস্থাও নেওয়া হয়েছে। তবে অতিরিক্ত চাপের কারণে অনেকেই কাঙ্ক্ষিত টিকিট পেতে ভোগান্তিতে পড়ছেন।

রেল কর্তৃপক্ষ বলছে, ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রেন চলাচলে বিশেষ নজরদারি ও অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।