মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বভারতে অনুপ্রবেশকালে মিয়ানমার ও বাংলাদেশিসহ গ্রেফতার ১২
অবৈধ অনুপ্রবেশ ও অনৈতিক বসবাসের অভিযোগ

ভারতে অনুপ্রবেশকালে মিয়ানমার ও বাংলাদেশিসহ গ্রেফতার ১২

favicon
ভোরের আলো ডেস্ক:
ভারতে অনুপ্রবেশকালে মিয়ানমার ও বাংলাদেশিসহ গ্রেফতার  ১২

পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে ছয় বাংলাদেশিসহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও রাজ্য পুলিশ।

ভারত-নেপাল সীমান্তের শিলিগুড়ির খড়িবাড়ির পানিট্যাঙ্কি সীমান্ত এলাকা থেকে রবিবার সকালে মিয়ানমারের ছয় নাগরিককে আটক করে সশস্ত্র সীমা বল (SSB)। তারা সবাই নেপাল যাওয়ার চেষ্টা করছিল। তবে কারও কাছেই বৈধ পাসপোর্ট বা ভিসা ছিল না, অথচ সবাই ভারতে থাকার জন্য ভারতীয় আধার কার্ড দেখায়, যা পুলিশ ভুয়া বলে সন্দেহ করছে।

অন্যদিকে, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ধানতলা থানা এলাকা থেকে চার বাংলাদেশি নাগরিক ও তাদের অনুপ্রবেশে সহায়তাকারী এক ভারতীয় দালালকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ওই বাংলাদেশিরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পশ্চিমাঞ্চলের অন্য রাজ্যে যাওয়ার পরিকল্পনা করছিল। ধৃতরা হলেন—দুলাল শিকদার, তাপস সরকার, জয় দাস, মুন্নি হাওলাদার এবং ভারতীয় দালাল রুবেল মণ্ডল।

এছাড়া, উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানা এলাকা থেকে আরও দুই বাংলাদেশি—আল-আমিন হোসেন মোড়ল ও আবু রায়হান মোড়ল—কে গ্রেফতার করা হয়েছে। তারা দুজনেই বাংলাদেশের সাতক্ষীরা জেলার বাসিন্দা। গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হয়েছে এবং সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।