মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
মঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
হোমবিশ্বভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও তীব্র গোলাগুলি

ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও তীব্র গোলাগুলি

favicon
ভোরের আলো ডেস্ক:
ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও তীব্র গোলাগুলি

ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে আবারও কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার রাত ১১টার পর শুরু হওয়া এই গোলাগুলির ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।

এটি ছিল টানা ১১ রাতের মধ্যে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে সংঘটিত হওয়া গোলাগুলির ঘটনা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-এর প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

গোলাগুলির বিষয়ে ভারতীয় গণমাধ্যমে পাকিস্তানকে দায়ী করা হলেও, পাকিস্তান বা তার সংবাদমাধ্যমের পক্ষ থেকে এখনও কোনও মন্তব্য বা তথ্য পাওয়া যায়নি।

এই সংঘর্ষ চলাকালীন, ভারত ও পাকিস্তান একে অপরের সেনাকে আটক করেছে। ভারতের বিএসএফ সদস্য পূর্ণম কুমার সাহু ২৩ এপ্রিল সীমান্ত অতিক্রম করে পাকিস্তানে প্রবেশ করলে তাকে আটক করে পাকিস্তান রেঞ্জার্স। এর পাল্টা হিসেবে, ৩ মে রাজস্থানে বিএসএফ একটি পাকিস্তানি রেঞ্জারকে আটক করেছে।

এ গোলাগুলি এমন এক সময়ে ঘটছে, যখন এপ্রিলের ২২ তারিখ পেহেলগামে ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং দুই দেশ একে অপরের বিরুদ্ধে পাল্টাপাল্টি পদক্ষেপ নিচ্ছে।