শনিবার , ৩০ মে ২০২৬
শনিবার , ৩০ মে ২০২৬
হোমবিশ্বগাজা দখলের পরিকল্পনায় ইসরায়েলের অনুমোদন

গাজা দখলের পরিকল্পনায় ইসরায়েলের অনুমোদন

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজা দখলের পরিকল্পনায় ইসরায়েলের অনুমোদন
ইসরাইলি সামরিক বাহিনী হামাসের ওপর চাপ বাড়ানোর লক্ষ্যে কয়েক হাজার রিজার্ভ সেনা মোতায়েন করেছে। ছবি: বিবিসি

গাজায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে ইসরাইলের নিরাপত্তাবিষয়ক মন্ত্রিসভা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিকল্পনার মধ্যে গাজা পুরোপুরি দখল এবং ভবিষ্যতে এর নিয়ন্ত্রণে রাখার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।

ইতিমধ্যে হাজার হাজার রিজার্ভ সেনাকে তলব করেছে ইসরাইলি সেনাবাহিনী। তারা বলছে, অবশিষ্ট জিম্মিদের মুক্ত করা এবং হামাসকে চূড়ান্তভাবে পরাস্ত করতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আশঙ্কা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মধ্যপ্রাচ্য সফরের পরপরই পরিকল্পনা বাস্তবায়নের দিকে এগোতে পারে ইসরাইল।

রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় হামলা জোরদার করা নিয়ে বৈঠকে বসে। বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ইসরাইলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রথম পর্যায়ে গাজার কিছু অতিরিক্ত এলাকা দখলের মাধ্যমে মিশর-ইসরাইল সীমান্তবর্তী বাফার জোন সম্প্রসারণ করা হবে। এতে হামাসের সঙ্গে ভবিষ্যত যুদ্ধবিরতি জিম্মি মুক্তির আলোচনায় কৌশলগত সুবিধা পাবে ইসরাইল।

এর আগে রোববার, ইসরাইলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়েল যামিড জানান, গাজায় অভিযান আরও বিস্তৃত শক্তিশালী করতে বিশেষ বাহিনীসহ হাজার হাজার রিজার্ভ সেনা মোতায়েন করা হয়েছে।