বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমবিশ্বগাজায় সহায়তায় নতুন তহবিল গঠন করলো যুক্তরাষ্ট্র

গাজায় সহায়তায় নতুন তহবিল গঠন করলো যুক্তরাষ্ট্র

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজায় সহায়তায় নতুন তহবিল গঠন করলো যুক্তরাষ্ট্র


গাজায় ইসরায়েলি অবরোধ চলাকালে একটি নতুন মানবিক সহায়তা তহবিল গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই তহবিলের উদ্দেশ্য হলো ইসরায়েলের সহযোগিতায় গাজায় সহায়তা পৌঁছানো, তবে জাতিসংঘের মতো সংস্থাকে এই প্রক্রিয়া থেকে দূরে রাখা হবে।
রোববার (১১ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে জানায়, নতুন এই তহবিলের নাম গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি বরুস বৃহস্পতিবার এই পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা দেন।
জিএইচএফ একটি বিকল্প ত্রাণ বিতরণ কাঠামোর প্রস্তাব দিয়েছে, যা বিদ্যমান জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর ব্যবস্থাকে প্রতিস্থাপন করবে। এই কাঠামোর অধীনে বেসরকারি ঠিকাদারদের ব্যবস্থাপনায় গাজায় বিভিন্ন বিতরণ কেন্দ্রে সহায়তা পৌঁছানো হবে, যেখানে ফিলিস্তিনিরা সরাসরি উপস্থিত হয়ে সহায়তা সংগ্রহ করবেন।
ইসরায়েল এ ব্যবস্থায় সরাসরি যুক্ত না থাকলেও তারা নিরাপত্তা সহযোগিতা দেবে বলে জানানো হয়েছে।