শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমবিশ্বইউক্রেন শান্তি আলোচনায় যোগ দিতে তুরস্কে যেতে পারেন ট্রাম্প

ইউক্রেন শান্তি আলোচনায় যোগ দিতে তুরস্কে যেতে পারেন ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
ইউক্রেন শান্তি আলোচনায় যোগ দিতে তুরস্কে যেতে পারেন ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ বন্ধে দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি রাশিয়াইউক্রেন শান্তি আলোচনায় অংশ নিতে তুরস্ক সফরের আগ্রহ প্রকাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে।

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তিনি মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন এবং সেই সফরের অংশ হিসেবেই ইস্তাম্বুলে শান্তি আলোচনায় অংশ নিতে পারেন।

ট্রাম্প বলেন, “আমার সামনে অনেক বৈঠক রয়েছে। আমি তুরস্কে যাওয়ার কথা ভাবছি। যদি মনে হয় আলোচনার কিছু সম্ভাবনা আছে, তাহলে আমি অবশ্যই যাব। এই আলোচনা হওয়া অত্যন্ত জরুরি।

তিনি আরও জানান, ইস্তাম্বুলে অনুষ্ঠিতব্য বৈঠক ইউক্রেন সংঘাত নিরসনে সহায়ক ভূমিকা রাখতে পারে বলে তিনি আশা করেন।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইতিমধ্যে জানিয়েছেন, তিনি ইস্তাম্বুল সফর করছেন এবং সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের আশা করছেন।

১৫ মে ইস্তাম্বুলে রাশিয়া ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার সফর করবেন।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “তুরস্কে বৃহস্পতিবারকে হালকাভাবে নেওয়ার কিছু নেই।

এর জবাবে জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স- এক পোস্টে লেখেন, “আমরা আশা করি রাশিয়া এই আলোচনা এড়িয়ে যাবে না। আর প্রেসিডেন্ট ট্রাম্প যদি তুরস্কে আমাদের সঙ্গে থাকেন, তাহলে পুরো ইউক্রেন তা কৃতজ্ঞচিত্তে গ্রহণ করবে। এটি হবে একটি যথার্থ পদক্ষেপ।

এর আগে, ১১ মে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও জানান যে, তিনি শান্তি আলোচনার জন্য ইউক্রেনীয় প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি বৈঠকে আগ্রহী। এবং ইস্তাম্বুলেই বৈঠক অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দেন।