যুক্তরাষ্ট্রে টর্নেডোর তাণ্ডব: কেন্টাকি ও মিসৌরিতে নিহত অন্তত ২৫
যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিসৌরি অঙ্গরাজ্যে ভয়াবহ টর্নেডোর আঘাতে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকেই। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।—বিবিসি সূত্রে এ তথ্য জানা গেছে।
কেন্টাকির কর্মকর্তারা জানান, শনিবার (১৭ মে) ভোরে রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলের লরেল কাউন্টিতে টর্নেডো আঘাত হানে। এতে অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটে। অন্যদিকে, মিসৌরিতে সাতজন নিহত হন, যার মধ্যে পাঁচজন সেন্ট লুসিয়া শহরের বাসিন্দা।
উদ্ধার অভিযান এখনও চলছে। মিসৌরির কর্তৃপক্ষ জানিয়েছে, টর্নেডোতে প্রায় ৫,০০০ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু বিদ্যুৎ লাইন ভেঙে পড়েছে।
স্থানীয় সময় শনিবার বিকেল পর্যন্ত কেন্টাকি ও মিসৌরি মিলিয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন ছিল। সেন্ট লুইস শহরের কর্মকর্তারা জানান, উদ্ধারকারী দল প্রতিটি ক্ষতিগ্রস্ত এলাকায় তল্লাশি চালিয়ে যাচ্ছে।