শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমবিশ্বআজ শেষ হচ্ছে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ, অনিশ্চয়তায় আলোচনা

আজ শেষ হচ্ছে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ, অনিশ্চয়তায় আলোচনা

favicon
ভোরের আলো ডেস্ক:
আজ শেষ হচ্ছে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির মেয়াদ, অনিশ্চয়তায় আলোচনা

আজ শেষ হচ্ছে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তির মেয়াদ। এখনো দুই দেশের প্রশাসন এই চুক্তির মেয়াদ বাড়ানো নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

তবে খুব শিগগিরই বৈঠকে বসার কথা রয়েছে দিল্লি ও ইসলামাবাদের সামরিক অভিযান পরিচালনাকারী মহাপরিচালকদের। বৈঠকের তারিখ বা স্থান এখনো নিশ্চিত করেনি কোনো পক্ষ।

উল্লেখ্য, এই যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। যুদ্ধবিরতির পরও দু’পক্ষের মধ্যে স্থায়ী শান্তি ও সংলাপের লক্ষ্যে আন্তর্জাতিক মহলের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

গত শনিবার যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির স্থায়িত্ব এবং সংলাপ এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করছে যুক্তরাজ্য।

অন্যদিকে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং শুক্রবার বলেছেন, ‘অপারেশন সিন্দুর’ এখনো শেষ হয়নি। তিনি ভারতের অবস্থান স্পষ্ট করেছেন যে অভিযান অব্যাহত থাকবে প্রয়োজন অনুযায়ী।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাতে পাকিস্তান জয়ী হয়েছে। তিনি বলেন, “আমরা শান্তি চাই, তবে আমরা শত্রুদের শিক্ষা দিয়েছি। আমরা আগ্রাসনের নিন্দা জানাই এবং এই অঞ্চলকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চাই।”

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে একটি হামলার জবাবে ৭ মে পাকিস্তানের ভেতরে অভিযান শুরু করে ভারত। পাল্টা জবাবে ইসলামাবাদ চালায় ‘অপারেশন বেনিয়ান-উন-মারসুস’। চারদিন ধরে চলা এই সংঘর্ষের পর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১০ মে যুদ্ধবিরতি চুক্তি হয়।