শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমবিশ্বপ্রোস্টেট ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

favicon
ভোরের আলো ডেস্ক:
প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তার দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্যানসারটি ইতোমধ্যেই তার হাড়ে ছড়িয়ে পড়েছে।

৮২ বছর বয়সী বাইডেন প্রস্রাবজনিত সমস্যার কারণে চিকিৎসকের কাছে গেলে এই মারাত্মক ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসকদের মতে, এটি অত্যন্ত আক্রমণাত্মক ধরণের ক্যানসার এবং গ্লিসন স্কোর ৯ — যা প্রোস্টেট ক্যানসারে উচ্চ ঝুঁকির ইঙ্গিত দেয়।

গ্লিসন স্কোরের মাধ্যমে ক্যানসার কোষের গঠন, আকৃতি ও বিস্তারের মাত্রা নির্ধারণ করা হয়, যা চিকিৎসা পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাইডেন ও তার পরিবার চিকিৎসার সম্ভাব্য বিভিন্ন পদ্ধতি নিয়ে পরামর্শ করছেন। তবে আশার বিষয় হলো, ক্যানসারটি হরমোন-সংবেদনশীল, অর্থাৎ সঠিক চিকিৎসা পেলে এটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতে পারে বলে চিকিৎসকরা মনে করছেন।এই খবর প্রকাশের পর ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি উভয়ের পক্ষ থেকেই বাইডেনের প্রতি সমর্থন ও সহানুভূতি জানানো হয়েছে।