নিজ রাইফেলের গুলিতে কাশ্মীরে ভারতীয় সেনা নিহত
ভারতের জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে নিজ সার্ভিস রাইফেলের গুলিতে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। রোববার (১৮ মে) এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি।
নিহত সেনার পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করা হলেও জানা গেছে, তিনি তেলেঙ্গানার বাসিন্দা এবং বয়স ছিল ২৮ বছর।
কর্মকর্তারা জানিয়েছেন, জম্মু-কাশ্মীর সীমান্তের এক পোস্টে সেন্ট্রি ডিউটিতে থাকাকালীন তিনি নিজের সার্ভিস রাইফেল থেকে গুলি ছোড়েন। গুলি তার শরীরে লাগলে ঘটনাস্থলেই মৃত্যু হয়।এ ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু করেছে সেনাবাহিনী।