রবিবার , ১১ অক্টোবর ২০২৬
রবিবার , ১১ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › এসএসসিতে অকৃতকার্যদের তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার চিন্তা সরকারের

এসএসসিতে অকৃতকার্যদের তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার চিন্তা সরকারের

favicon
ভোরের আলো ডেস্ক:
এসএসসিতে অকৃতকার্যদের তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষার চিন্তা সরকারের

এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের এক বছর অপেক্ষা না করিয়ে তিন মাসের মধ্যে পুনঃপরীক্ষা নেওয়া যায় কি না, তা নিয়ে ভাবছে সরকার। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদী আমিন।


শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে ‘চ্যালেঞ্জ শিক্ষার্থী সম্মেলনে’ বক্তব্য দেওয়ার সময় তিনি এ তথ্য জানান।


মাহাদী আমিন বলেন, এসএসসির ফলাফলই জীবনের সফলতা বা ব্যর্থতার চূড়ান্ত মাপকাঠি নয়। এ বছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


তিনি আরও জানান, শিক্ষার্থীদের আগ্রহ ও দক্ষতা অনুযায়ী তাদের জন্য বিভিন্ন বিকল্প সুযোগ তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আওতায় কাউকে প্রশিক্ষণ দেওয়া হবে, কাউকে ব্যবসা শুরু করার জন্য ঋণ দেওয়া হবে এবং কাউকে তৃতীয় ভাষায় দক্ষ করে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।


তবে যেসব শিক্ষার্থী পড়াশোনা চালিয়ে যেতে চায়, তাদের জন্যও সেই সুযোগ বহাল থাকবে বলে জানান প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।


সরকারের এই উদ্যোগের লক্ষ্য হলো, পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা যেন হতাশ হয়ে না পড়ে এবং নিজেদের আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী ভবিষ্যৎ গড়ার সুযোগ পায়।