আওয়ামী লীগ আমলে ব্যাংকিং ও আর্থিক খাত পরিকল্পিতভাবে ধ্বংস: রাষ্ট্রপতি
স্বৈরাচারী আওয়ামী লীগ শাসনামলে দেশের ব্যাংকিং ও আর্থিক খাত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অর্থপাচার রোধ এবং খেলাপি ঋণের বোঝা মোকাবিলায় সরকার কাজ করছে।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি পাঁচ তারকা হোটেলে সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টসের (সাফা) আন্তর্জাতিক সম্মেলন ২০২৬-এর উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে। একই সঙ্গে ব্যাংকিং খাতের সংকটের ব্যাপকতাও স্পষ্ট হয়ে উঠেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুনের শেষে দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬ দশমিক ৭ ট্রিলিয়ন টাকা। এই পরিমাণ মোট বকেয়া ঋণের প্রায় এক-তৃতীয়াংশ।
আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নিরীক্ষকদের স্বাধীনতা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।