শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
শনিবার , ২৮ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › পতিত স্বৈরাচার আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পতিত স্বৈরাচার আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

favicon
সাইফুল আলম মিরাজ
পতিত স্বৈরাচার আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পতিত স্বৈরাচার আর কোনো দিন বাংলাদেশের মাটিতে ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামিয়া হালিমিয়া মধুপুর মাদরাসায় আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশে বসে অডিও-ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কোনোভাবেই তাদের উদ্দেশ্য সফল করতে পারবে না।


তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় মতপার্থক্য থাকবে এবং তা নিয়ে আলোচনা, তর্ক-বিতর্কও হবে। তবে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবাই ঐক্যবদ্ধ রয়েছে।


সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশজুড়ে যারা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের শনাক্ত করা হয়েছে। থানা, হাসপাতাল, সংসদ সদস্যদের বাড়িঘর ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদেরও চিহ্নিত করা হয়েছে।