তিন লাখ ছাত্রীর জন্য আনা বাইসাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য সরকারের উপহার হিসেবে নির্ধারিত বাইসাইকেলের নমুনা নিজে চালিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি। এ সময় সাইকেলগুলোর মান ও ব্যবহারিক দিক পরখ করেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত প্রদর্শনীতে মেধাবী ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য বিভিন্ন ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। তিনি সেগুলো চালিয়ে দেখেন এবং মান যাচাই করেন।
সরকারের এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।
মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে।