মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › আওয়ামী লীগের নাশকতার চেষ্টা সফল হয়নি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আওয়ামী লীগের নাশকতার চেষ্টা সফল হয়নি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

favicon
ভোরের আলো ডেস্ক:
আওয়ামী লীগের নাশকতার চেষ্টা সফল হয়নি: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ দেশে সম্প্রতি তাণ্ডব চালানোর চেষ্টা করলেও তা সফল হয়নি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।


ডা. জাহেদ উর রহমান জানান, পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে সারাদেশে ১২১টি ককটেল বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে পরিবহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে ৯৯টি। সব মিলিয়ে নাশকতার ঘটনা ২১৩টি।


এসব ঘটনায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। এ ঘটনায় ৬২টি মামলা এবং ২৭টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ১০০ জনকে। এ ছাড়া পুলিশের স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে চারটি।


এদিকে, গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে হামলার বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের ৭২টি গ্রামীণ ব্যাংক কার্যালয়ে হামলার ঘটনা ঘটেছে। তবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস প্রায় ১০০টি কার্যালয়ে হামলার কথা বলেছেন।