মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ২৪ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

favicon
ভোরের আলো ডেস্ক:
শেখ হাসিনার ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ১৬ ডিসেম্বর দেশে ফেরার ইচ্ছা এবং বাস্তব পরিস্থিতি এক নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির। তিনি বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে হাতকড়া পরা অবস্থায় বন্দি হিসেবেই আসতে হবে।


মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিং শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, মনের জ্বালা এবং পকেটে টাকা থাকলে অনেক প্রতিবেদনই করানো সম্ভব। এ ছাড়া দেশের মানুষ এখন আওয়ামী লীগকেই সন্ত্রাসী হিসেবে বিবেচনা করে বলেও মন্তব্য করেন তিনি।


হুমায়ূন কবির জানান, কূটনীতিকদের ব্রিফিংয়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, আইনশৃঙ্খলা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়ে সরকারের অবস্থান তুলে ধরা হয়েছে।


প্রসঙ্গত, মঙ্গলবার সকালে প্রথমবারের মতো ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার মিশনপ্রধানদের ব্রিফ করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ও যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের শীর্ষ কূটনীতিক অথবা তাঁদের প্রতিনিধিরা অংশ নেন।