রোহিঙ্গা গণহত্যার রায় নিয়ে আজ জরুরি বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় নিয়ে আলোচনার জন্য আজ বুধবার (২৫ নভেম্বর) জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। যুক্তরাজ্যের অনুরোধে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে জাতিসংঘে যুক্তরাজ্যের মিশন এ তথ্য নিশ্চিত করেছে।
গত ১৯ নভেম্বর আইসিজে রায় দেন, মিয়ানমার রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। রায় ঘোষণার দিনই যুক্তরাজ্য মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করে।
এরপর ২৩ নভেম্বর মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কমান্ডারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে লন্ডন। একই সঙ্গে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার আনুষ্ঠানিক স্বীকৃতিও দেয় যুক্তরাজ্য।
ইউরোপের আরেক দেশ ফ্রান্সও এ বিষয়ে নিরাপত্তা পরিষদের বৈঠক আহ্বানের অনুরোধ জানিয়েছিল।
এদিকে, আগামী ডিসেম্বরে আরও একটি বৈঠক ডেকেছে যুক্তরাজ্য। রোহিঙ্গাদের জন্য জবাবদিহিতা নিশ্চিত করা এবং মানবিক সংকটের অবসানে আন্তর্জাতিক চাপ বাড়ানোর লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটি।