সোমবার , ১২ অক্টোবর ২০২৬
সোমবার , ১২ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, রাতের তাপমাত্রা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ রাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ সাময়িকভাবে মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এ সময় রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।


পূর্বাভাস অনুযায়ী, ঢাকা ও আশপাশের এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয় ২৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ।


এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল রোববার (১১ অক্টোবর) ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ৫৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩৬ মিনিটে।


এদিকে, শনিবার রাত ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কসংকেত দেওয়া হয়নি। এ সময় নদীবন্দরগুলোকে কোনো সংকেত দেখাতেও হবে না বলে জানিয়েছে সংস্থাটি।