চার দিনের সফরে ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
চার দিনের রাষ্ট্রীয় সফরে আগামী ২৬ অক্টোবর জাপানের রাজধানী টোকিও যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে তাঁর এই সফর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শনিবার (১০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
সফরকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং বিভিন্ন উন্নয়নমূলক সহযোগিতা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আলোচনায় মেট্রোরেল প্রকল্প এবং প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়সহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় গুরুত্ব পেতে পারে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর এই সফরের মধ্য দিয়ে দুই দেশের বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের পাশাপাশি ভবিষ্যৎ উন্নয়ন অংশীদারত্বের নতুন ক্ষেত্র তৈরির বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।