বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › জাতীয় › ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত

ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত

favicon
ভোরের আলো ডেস্ক:
ঢাকায় আজ বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া শুষ্ক থাকবে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।


বুধবার (১৪ অক্টোবর) দুপুর ১টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


পূর্বাভাসে বলা হয়েছে, সন্ধ্যা পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকায় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই।


আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার দুপুর ১২টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আর্দ্রতা ছিল ৪৭ শতাংশ।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই। ফলে রাজধানী ও আশপাশের এলাকার আবহাওয়া শুষ্ক থাকতে পারে।