রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াবে সরকার

তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াবে সরকার

favicon
সাইফুল আলম মিরাজ
তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়াবে সরকার

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তরে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে সরকার। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক শিক্ষা ও প্রযুক্তিনির্ভর শ্রেণিকক্ষ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আন্তর্জাতিক উচ্চশিক্ষা নেতাদের সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের (আইএইউপি) অর্ধবার্ষিক সভার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।


শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্য অর্জনে প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করছে সরকার।


তিন দিনব্যাপী এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় প্রধানরা অংশ নিচ্ছেন। উচ্চশিক্ষায় উদ্ভাবন, প্রযুক্তির ব্যবহার, নারীর অংশগ্রহণ এবং ভবিষ্যতের শিক্ষাব্যবস্থা নিয়ে সম্মেলনে আলোচনা হচ্ছে।


এ ছাড়া আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, যৌথ গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার্থী বিনিময়ের বিষয়গুলোও সম্মেলনে গুরুত্ব পাচ্ছে।