রবিবার , ২২ নভেম্বর ২০২৬
রবিবার , ২২ নভেম্বর ২০২৬
হোম › জাতীয় › গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবি প্রধান

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবি প্রধান

favicon
ভোরের আলো ডেস্ক:
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি, এসআরবি ও বিজিবি প্রধান

গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার মধ্যে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।


শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১১টার দিকে তারা গোপালগঞ্জে পৌঁছান।


সফরের শুরুতে তিন কর্মকর্তা জেলা পুলিশ আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অংশ নিতে পুলিশ লাইনসে যান। পরে দুপুরে সার্কিট হাউসে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন।


সভায় গোপালগঞ্জসহ আশপাশের কয়েকটি জেলার কর্মকর্তারাও অংশ নেন। জেলার সাম্প্রতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।