শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলাহাতিরঝিলে ফ্যামিলি রান ম্যারাথন, প্রাণবন্ত অংশগ্রহণ ১৫০০ জনের

হাতিরঝিলে ফ্যামিলি রান ম্যারাথন, প্রাণবন্ত অংশগ্রহণ ১৫০০ জনের

favicon
অনলাইন সংস্করণ
হাতিরঝিলে ফ্যামিলি রান ম্যারাথন, প্রাণবন্ত অংশগ্রহণ ১৫০০ জনের

রাজধানীর হাতিরঝিলে পরিবার নিয়ে আয়োজিত হলো ব্যতিক্রমী ফ্যামিলি রান ম্যারাথন। শুক্রবার (২৫ জুলাই) ভোরে অনুষ্ঠিত এই দৌড় প্রতিযোগিতায় স্বাস্থ্য, সুস্থতা ও পারিবারিক বন্ধনের বার্তা ছড়িয়ে দিতে অংশ নেন দেশি-বিদেশি প্রায় ১,৫০০ দৌড়বিদ।


ম্যারাথনে দুটি বিভাগে দৌড় হয়—২.২ কিলোমিটার ও ৭.৫ কিলোমিটার। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন বিভিন্ন বয়সের দৌড়প্রেমী, অনেকেই আবার জীবনে প্রথমবারের মতো ম্যারাথনে অংশ নেন।


অনেক প্রতিযোগী জানান, এই আয়োজন শুধুমাত্র শারীরিক সুস্থতার জন্য নয়, বরং পরিবারের সঙ্গে মানসিক সম্পর্ক আরও মজবুত করার সুযোগ করে দেয়।


ম্যারাথনের বিশেষ আকর্ষণ ছিল ৫০ জনেরও বেশি বিদেশি দৌড়বিদের অংশগ্রহণ। পাশাপাশি, শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা থাকা কিছু প্রতিযোগীর সাহসী অংশগ্রহণ সকলকে অনুপ্রাণিত করে।


আয়োজকদের ভাষ্য অনুযায়ী, ম্যারাথনের মূল উদ্দেশ্য ছিল পরিবারকে সঙ্গে নিয়ে সক্রিয়, সুস্থ ও আনন্দময় জীবনযাপনকে উৎসাহিত করা। শেষে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।