রবিবার , ২৬ এপ্রিল ২০২৬
রবিবার , ২৬ এপ্রিল ২০২৬
হোমখেলাইতালিয়ান ফুটবলে রেফারিং কেলেঙ্কারি, তদন্তের কেন্দ্রে জিয়ানলুকা রোচ্চি

ইতালিয়ান ফুটবলে রেফারিং কেলেঙ্কারি, তদন্তের কেন্দ্রে জিয়ানলুকা রোচ্চি

favicon
ভোরের আলো ডেস্ক:
ইতালিয়ান ফুটবলে রেফারিং কেলেঙ্কারি, তদন্তের কেন্দ্রে জিয়ানলুকা রোচ্চি

ইতালিয়ান ফুটবলে বড় ধরনের রেফারিং কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, যার কেন্দ্রে রয়েছেন জিয়ানলুকা রোচ্চিসিরি আসিরি বি-এর রেফারি নিয়োগকারী দলের এই প্রধানের বিরুদ্ধে ‘স্পোর্টিং ফ্রড’ বা ক্রীড়া জালিয়াতির অভিযোগে তদন্ত চলছে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কিছু ক্লাবকে সুবিধা দিতে রেফারি নিয়োগ ও ভিএআর সিদ্ধান্তে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে। ইতালিয়ান সংবাদমাধ্যম গেজেটা দেল্লো স্পোর্ট জানায়, তদন্তটি মূলত ২০২৪–২৫ মৌসুমকে কেন্দ্র করে চলছে।

বিশেষ করে ইন্টার মিলান-এর কয়েকটি ম্যাচে রেফারি নিয়োগ নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ২০২৫ সালের ২০ এপ্রিল বোলোগ্না বনাম ইন্টার মিলান ম্যাচে আন্দ্রে কলম্বোকে নিয়োগ দিতে রোচ্চি কোনো প্রভাব খাটিয়েছিলেন কি না।

অভিযোগ রয়েছে, ইন্টার মিলান সম্ভাব্য রেফারি দানিয়েলে ডোভেরিকে নিয়ে অসন্তুষ্ট ছিল এবং তাকে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো থেকে দূরে রাখার জন্য রেফারিং কর্মকর্তাদের মধ্যে সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়।

এ ছাড়া ২০২৫ সালের ১ মার্চ উদিনেসে বনাম পারমা ম্যাচেও বিতর্ক সৃষ্টি হয়েছে। তদন্তকারীদের ধারণা, ওই ম্যাচে ভিএআর সিদ্ধান্তে প্রভাব ফেলতে রোচ্চি সরাসরি হস্তক্ষেপ করেছিলেন।

আরও একটি ঘটনায় হেলেস ভেরোনা বনাম ইন্টার মিলান ম্যাচে ভিএআর সিদ্ধান্ত ও পরবর্তী শাস্তিমূলক ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

বিশ্লেষকদের মতে, এই তদন্তের ফলাফল ইতালিয়ান ফুটবলের রেফারিং কাঠামো এবং সিরি আ’র রেফারি নিয়োগ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পারে।