মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
মঙ্গলবার , ১০ নভেম্বর ২০২৬
হোম › খেলা › রিয়াজুলের অর্ধশতকে ইউল্যাবকে ১৬৬ রানের লক্ষ্য দিল ডিআইইউ

রিয়াজুলের অর্ধশতকে ইউল্যাবকে ১৬৬ রানের লক্ষ্য দিল ডিআইইউ

favicon
ভোরের আলো ডেস্ক:
রিয়াজুলের অর্ধশতকে ইউল্যাবকে ১৬৬ রানের লক্ষ্য দিল ডিআইইউ

এবিজি ইউনিভার্সিটি কাপের গ্রুপ ‘এ’-এর ম্যাচে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) বিপক্ষে ১৬৫ রানের সংগ্রহ দাঁড় করিয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেছেন ওপেনার রিয়াজুল। এছাড়া তন্ময়ের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে এই সংগ্রহ পায় ডিআইইউ।


মঙ্গলবার (৮ নভেম্বর) এবিজি স্পোর্টস সিটির আনভীর ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ডিআইইউ। দুই ওপেনার আবির ও রিয়াজুলের ব্যাটে ভালো সূচনা পায় দলটি।


তবে ইনিংসের ষষ্ঠ ওভারে পিয়ালের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন আবির। আউট হওয়ার আগে ১৫ বলে ১৯ রান করেন তিনি।


এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখে দলের রানের চাকা সচল রাখেন রিয়াজুল। সাজঘরে ফেরার আগে ৫১ বলে ৬৪ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন এই ওপেনার।


এছাড়া জামান ১৫ বলে ১৬ রান করেন। ইনিংসের শেষ দিকে মাকসুদুরের ১০ বলে ঝোড়ো ২২ রানের সুবাদে ১৬৫ রানের পুঁজি পায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।


উল্লেখ্য, দেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) উদ্যোগ ও পৃষ্ঠপোষকতায় গত ২৫ অক্টোবর মাঠে গড়ায় ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’। জমজমাট এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করছে দেশের একমাত্র ক্রীড়াভিত্তিক স্যাটেলাইট চ্যানেল টি স্পোর্টস।