শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
শনিবার , ২৪ অক্টোবর ২০২৬
হোম › খেলা › ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দল ঘোষণা, ফিরলেন তাসকিন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দল ঘোষণা, ফিরলেন তাসকিন

favicon
ভোরের আলো ডেস্ক:
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দল ঘোষণা, ফিরলেন তাসকিন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত স্কোয়াডে ফিরেছেন পেসার তাসকিন আহমেদ। তবে দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার।


পেস আক্রমণে তাসকিনের সঙ্গে রয়েছেন হাসান মাহমুদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। অন্যদিকে, স্পিন বিভাগে জায়গা পেয়েছেন তাইজুল ইসলাম, নাঈম হাসান ও মেহেদি হাসান মিরাজ।


ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে হতাশাজনক ফলের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ দল।


আগামী ২৮ অক্টোবর রাজধানীর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ৫ নভেম্বর সিলেটে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।