সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
সোমবার , ১৯ অক্টোবর ২০২৬
হোম › খেলা › বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা, সহ-অধিনায়ক সোবহানা

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা, সহ-অধিনায়ক সোবহানা

favicon
ভোরের আলো ডেস্ক:
বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা, সহ-অধিনায়ক সোবহানা

বাংলাদেশ নারী টি-টোয়েন্টি ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার। দলের সহ-অধিনায়ক হয়েছেন ব্যাটার সোবহানা মোস্তারি।


রোববার (১৮ অক্টোবর) সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


মূলত, টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে নিগার সুলতানা জ্যোতি সরে দাঁড়ানোয় নতুন অধিনায়ক নির্বাচন করেছে ক্রিকেট বোর্ড। ২০২৩ সালের সেপ্টেম্বরে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই সংস্করণেই বাংলাদেশ দলের অধিনায়কত্ব পান জ্যোতি। সে সময় সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল নাহিদা আক্তারকে।


সবশেষ এশিয়ান গেমসে বাংলাদেশ নারী টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেন জ্যোতি। তাঁর পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি।


আসন্ন উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে অধিনায়ক হিসেবে নাহিদা আক্তার এবং সহ-অধিনায়ক হিসেবে সোবহানা মোস্তারির নতুন দায়িত্বের অভিষেক হবে। আগামী ১০ থেকে ২৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টুর্নামেন্টটি।