বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ০৮ অক্টোবর ২০২৬
হোম › খেলা › মেসির বিদায়ে রোনালদিনহো: ‘জীবনটা এবার উপভোগ করো, ভাই’

মেসির বিদায়ে রোনালদিনহো: ‘জীবনটা এবার উপভোগ করো, ভাই’

favicon
ভোরের আলো ডেস্ক:
মেসির বিদায়ে রোনালদিনহো: ‘জীবনটা এবার উপভোগ করো, ভাই’

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের প্রাক্কালে আবেগঘন বার্তা দিয়েছেন সাবেক ব্রাজিলিয়ান তারকা ও বার্সেলোনায় মেসির শুরুর দিকের সতীর্থ রোনালদিনহো। বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ তরুণ মেসিকে পিঠে তুলে উদযাপনের পুরোনো একটি স্মৃতি শেয়ার করে তাকে শুভকামনা জানান ব্রাজিলের সাবেক এই তারকা।


মেসিকে উদ্দেশ করে রোনালদিনহো লেখেন, একেবারে প্রথম দিন থেকেই তার গল্পের অংশ হতে পারা ছিল আনন্দ ও তৃপ্তির। মেসি তাদের অসংখ্য আনন্দের মুহূর্ত উপহার দিয়েছেন এবং ফুটবলকে উপভোগ করার নতুনভাবে শিখিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।


রোনালদিনহোর ভাষায়, মেসির নাম শুধু আর্জেন্টিনার ইতিহাসেই নয়, পুরো বিশ্বের ফুটবল ইতিহাসেও চিরস্থায়ী হয়ে থাকবে।


মেসির বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ টেনে রোনালদিনহো বলেন, একটি পুরো জাতির প্রতিনিধিত্ব করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শৈশবের স্বপ্ন পূরণের অনুভূতি বিশেষ। জাতীয় দল ও দেশের জন্য মেসি নিজের সর্বস্ব উজাড় করে দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।


মেসির পারিবারিক অগ্রাধিকারের কথাও উঠে এসেছে রোনালদিনহোর বার্তায়। তিনি বলেন, পরিবারের বিষয়গুলো মানুষের জীবনে অনেক কিছু নতুন করে ভাবতে শেখায় এবং মেসির বর্তমান সিদ্ধান্তকে তিনি বুঝতে পারছেন।


সবশেষে মেসির উদ্দেশে রোনালদিনহো লেখেন, ‘জীবনটাকে এবার উপভোগ করো, ভাই।’ একই সঙ্গে আজ এবং ভবিষ্যতের প্রতিটি দিনের জন্য মেসির প্রতি শুভকামনা জানান তিনি।


বার্সেলোনায় মেসির শুরুর সময়ের অন্যতম সতীর্থ ছিলেন রোনালদিনহো। সেই সময় থেকেই দুজনের মধ্যে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। দীর্ঘদিন পরও সেই বন্ধুত্বের স্মৃতি ধরে রেখেছেন তারা।