বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
বুধবার , ০৪ নভেম্বর ২০২৬
হোম › খেলা › নিগার সুলতানাকে সরিয়ে বাংলাদেশ নারী দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার

নিগার সুলতানাকে সরিয়ে বাংলাদেশ নারী দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার

favicon
ভোরের আলো ডেস্ক:
নিগার সুলতানাকে সরিয়ে বাংলাদেশ নারী দলের নতুন অধিনায়ক নাহিদা আক্তার

আইসিসি উইমেন্স ইমার্জিং নেশনস ট্রফিতে অংশ নিতে বাংলাদেশ নারী দলের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এ টুর্নামেন্টে অংশ নিতে আগামী ১০ নভেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ দল।


আসন্ন আসরের আগে বাংলাদেশ দলের নেতৃত্বে পরিবর্তন এসেছে। নিগার সুলতানা জ্যোতি অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোয় নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্পিনার নাহিদা আক্তার। তবে নেতৃত্ব ছাড়লেও টুর্নামেন্টের স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন জ্যোতি।


ঘোষিত দলে নাহিদার সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সোবহানা মোস্তারীকে। সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশন ও টুর্নামেন্টের চ্যালেঞ্জ বিবেচনায় অভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের সমন্বয়ে দল সাজিয়েছে নির্বাচকরা।


বাংলাদেশ নারী দলের স্কোয়াড:


নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারী (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা ও সাথী রানী।