শুক্রবার , ০১ মে ২০২৬
শুক্রবার , ০১ মে ২০২৬
হোমখেলাশচীনের পর জো রুট, তবে জয়ের দিকেই চোখ তার

শচীনের পর জো রুট, তবে জয়ের দিকেই চোখ তার

favicon
অনলাইন সংস্করণ
শচীনের পর জো রুট, তবে জয়ের দিকেই চোখ তার

টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় শচীন টেন্ডুলকারের পরেই এখন জায়গা করে নিয়েছেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টে ১৫০ রানের অনবদ্য ইনিংস খেলে তিনি পেছনে ফেলেছেন রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে।


এই ইনিংস শেষে রুটের মোট রান দাঁড়িয়েছে ১৩,৪০৯, আর তার সামনে এখন কেবল শচীনের ১৫,৯২১ রান।


তবে রুট জানিয়েছেন, রেকর্ড নয়—তার লক্ষ্য শুধু দলের জয়।


স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রুট বলেন,

“এগুলো নিয়ে খুব সহজেই আবেগে ভেসে যাওয়া যায়। কিন্তু দিন শেষে, তুমি খেলছো ভারতের বিপক্ষে—যা ক্রিকেটের সবচেয়ে বড় সিরিজগুলোর একটি। এটা নিজের কথা ভাবার সময় নয়, এটা হলো দলকে এমন জায়গায় নেওয়ার সময়, যেখান থেকে আমরা জিততে পারি।”


তবে মাইলফলকের গুরুত্ব স্বীকার করে রুট আরও বলেন,

“যখন তালিকাটা দেখি, দেখি সেখানে যাদের নাম, তারা সবাই সেই মানুষ, যাদের ছোটবেলায় আমি অনুকরণ করতাম। বাগানে, রাস্তায় কিংবা ক্লাবে খেলতে গিয়ে তাদের মতো হতে চাইতাম। সেইসব নামের পাশে নিজের নাম দেখতে পাওয়াটা সত্যিই বিস্ময়কর।”


কোভিডের সময় পরিবর্তন এনেছিল খেলায়

রুট বলেন, করোনাকালীন সময়ে নিজের ব্যর্থতা বিশ্লেষণ করে তিনি ব্যাটিংয়ে পরিবর্তন আনেন।

“আমি স্কাইয়ের কাছ থেকে কিছু ভিডিও চেয়েছিলাম, যেখানে আমি আউট হচ্ছি। তখন বুঝি, বারবার কী ভুল করছি। আগে টেকনিকেই ভরসা করতাম, এখন দেখি ঝুঁকি কমিয়ে কিভাবে রান করা যায়।