সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশসহ ৩৮ দেশ, সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশসহ ৩৮ দেশ, সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত

favicon
ভোরের আলো ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশসহ ৩৮ দেশ, সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত
যুক্তরাষ্ট্র নতুন ভিসা বন্ড তালিকায় বাংলাদেশসহ ৩৮টি দেশকে অন্তর্ভুক্ত করেছে। এই তালিকায় থাকা দেশগুলোর নাগরিকদের বি১/বি২ ভিসার জন্য ৫,০০০ থেকে ১৫,০০০ ডলার পর্যন্ত জামানত (বন্ড) জমা দিতে হবে।

নীতি কার্যকর হবে: ২১ জানুয়ারি ২০২৬ থেকে।

ভিসা আবেদন ও বন্ড জমা পদ্ধতি: মার্কিন ট্রেজারি বিভাগের অনলাইন প্ল্যাটফর্ম Pay.gov–এর মাধ্যমে।

নির্ধারিত বিমানবন্দর: বোস্টন লোগান, জন এফ. কেনেডি, ওয়াশিংটন ডুলস।

তালিকাভুক্ত দেশসমূহের মধ্যে রয়েছে:
বাংলাদেশ, ভুটান, নেপাল, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, ভেনেজুয়েলা, জাম্বিয়া, জিম্বাবুয়ে, আফ্রিকার বিভিন্ন দেশসহ মোট ৩৮টি দেশ।

মূলত আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার দেশগুলো এই তালিকায় অন্তর্ভুক্ত। মার্কিন পররাষ্ট্র দপ্তর এই নীতিকে একটি পাইলট প্রোগ্রামের আওতায় ২০২৫ সালের আগস্টে চালু করেছিল।