শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার , ০৫ সেপ্টেম্বর ২০২৬
হোমজাতীয়দুই মাস পর এনআইডি সংশোধন কার্যক্রম পুনরায় চালু

দুই মাস পর এনআইডি সংশোধন কার্যক্রম পুনরায় চালু

favicon
ভোরের আলো ডেস্ক:
দুই মাস পর এনআইডি সংশোধন কার্যক্রম পুনরায় চালু

দীর্ঘ দুই মাস বন্ধ থাকার পর জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। রবিবার (২৫ জানুয়ারি) বিকেল থেকে এনআইডি সেবা স্বাভাবিকভাবে কার্যকর করা হয়।

এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, পোস্টাল ভোটের নিবন্ধন এবং প্রার্থী চূড়ান্তকরণের কাজের জন্য এতদিন এনআইডি সংশোধন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

তিনি বলেন, ভোটার তালিকা হালনাগাদ ও সম্পূর্ণ হয়েছে। স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবেই আজ থেকে এনআইডি সংশোধন সেবা পুনরায় চালু করা হয়েছে।

এনআইডি মহাপরিচালক আরও বলেন, আউট অব কান্ট্রি ভোটিং (ওসিভি) ও ইন-কান্ট্রি পোস্টাল ভোটিং (আইপিসিভি) সিস্টেম নিয়ে বড় পরিসরে কাজ চলছিল। এ সময় এসব নিবন্ধনের কাজ সম্পন্ন হয়েছে। এখন সেই কাজ শেষ হওয়ায় কমিশন স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে।