শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ, এক ঘণ্টায় উদ্ধার স্কুলছাত্র

অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ, এক ঘণ্টায় উদ্ধার স্কুলছাত্র

favicon
ভোরের আলো ডেস্ক:
অপহরণের খবর পেয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ, এক ঘণ্টায় উদ্ধার স্কুলছাত্র

ছেলে অপহরণের খবর শুনে সচিবালয়ের এক কর্মচারী বাবা কান্নাজড়িত অবস্থায় প্রধানমন্ত্রীর দপ্তরে ঢুকে পড়েন। সেখানে সরাসরি দেখা পান প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে। ঘটনা জানার পরপরই তিনি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ফোন করে দ্রুত ছেলেটিকে উদ্ধারের নির্দেশ দেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্দেশনার প্রায় এক ঘণ্টার মধ্যেই রাজধানীর খিলগাঁও এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে অপহৃত স্কুলছাত্রকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ জানায়, অপহৃত শিক্ষার্থী খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুল–এর নবম শ্রেণির ছাত্র। দুপুর আড়াইটার দিকে স্কুল ছুটির পর ৪–৫ জন দুর্বৃত্ত তাকে আটক করে জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং বাবার ফোন নম্বর নিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়।

পুলিশের রমনা বিভাগের কর্মকর্তারা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর দ্রুত অভিযান চালিয়ে ছেলেটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।