ওআইসি বৈঠকে যোগ দিতে সৌদি আরব সফরে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে আজ সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি জেদ্দায় অনুষ্ঠিতব্য অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অংশ নেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির রয়েছেন।
ইসলামিক সহযোগিতা সংস্থা ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) বৃহস্পতিবার জেদ্দায় তাদের সাধারণ সচিবালয়ে ওপেন-এন্ডেড এক্সিকিউটিভ কমিটির জরুরি বৈঠকের আয়োজন করেছে। বৈঠকে ইসরায়েলি দখলদার কর্তৃপক্ষের সাম্প্রতিক সিদ্ধান্ত, বিশেষ করে বসতি সম্প্রসারণ ও দখলকৃত পশ্চিম তীরে সার্বভৌমত্ব প্রতিষ্ঠার প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে।
ওআইসি জানিয়েছে, জরুরি এই অধিবেশনে সদস্য রাষ্ট্রগুলোর অবস্থান সমন্বয়ের পাশাপাশি ইসরায়েলের অবৈধ পদক্ষেপের বিরুদ্ধে সম্ভাব্য কর্মপরিকল্পনাও নির্ধারণ করা হবে।